দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরওয়ের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ ঘোষণা করেছে ব্রাজিল। আগের ম্যাচের তুলনায় একমাত্র পরিবর্তন এনেছেন কোচ কার্লো আনচেলত্তি। চোটের কারণে লুকাস পাকেতা ছিটকে যাওয়ায় তার জায়গায় সুযোগ পেয়েছেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।
জাপানের বিপক্ষে ম্যাচে নামা একাদশ থেকে এই একটি পরিবর্তন ছাড়া বাকি খেলোয়াড়দের ওপরই আস্থা রেখেছেন ইতালিয়ান কোচ।
ব্রাজিলের শুরুর একাদশ: আলিসন; দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস; ব্রুনো গিমারাইস, কাসেমিরো, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি; রায়ান, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
অন্যদিকে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে নরওয়ে। দলটির আক্রমণভাগে থাকছেন আর্লিং হলান্ড, আলেক্সান্দার সরলথ ও আন্তোনিও নুসা। মাঝমাঠের দায়িত্বে রয়েছেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড।
নরওয়ের শুরুর একাদশ: ওরইয়ান নিল্যান্ড; ফ্রেডরিক বিয়ারকোন, ক্রিস্টোফার আয়ের, টোরবিয়র্ন হেগেম, ডেভিড মোলার উলফ; সান্ডার বার্গ, প্যাট্রিক বার্গ, মার্টিন ওডেগার্ড, আলেক্সান্দার সরলথ, আন্তোনিও নুসা ও আর্লিং হলান্ড।
জে আই